২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ কিস্তিতে ওয়ালটন পণ্য

এখন থেকে ১৮টি কিস্তিতে ফ্রিজসহ ওয়ালটনের অন্যান্য পণ্য কেনা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 06:11 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

এতোদিন সর্বোচ্চ ১৬ কিস্তির সুবিধা ছিলো।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের কথা চিন্তা করে কিস্তির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। গ্রাহকদের সহজে ওয়ালটন পণ্য কেনার সুবিধা দিতেই কিস্তির সংখ্যা বাড়িয়ে কিস্তি প্রতি টাকার পরিমাণ কমানো হয়েছে।

এছাড়া প্রয়োজন অনুযায়ী যারা বেশি পরিমাণে পণ্য কিস্তির আওতায় নিতে চান তাদের জন্যও এটি একটি সহজ সুযোগ। 

ফ্রিজের পাশাপাশি টেলিভিশন, মোটরসাইকেল এবং এয়ার কন্ডিশনারের ক্ষেত্রেও ১৮ মাসের কিস্তি সুবিধা বহাল থাকবে। তবে ক্রেতারা এই সুবিধা পাবেন শুধু ওয়ালটন প্লাজায়।

১৬ জুন থেকে এই অফার কার্যকর হয়েছে।