২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএসবির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 02:05 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

রোববার রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পর নতুন সদস্যদের অভিনন্দন জানানো হয়।

কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধনের পর সংগঠনের সভাপতি মো. সানাউল্লাহ এফসিএস ও সদস্যরা বক্তব্য রাখেন। এর জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক দুই সচিব সোহেল আহমেদ চৌধুরী ও ফিরোজ আহমেদ।

শুরুতে ইনস্টিটিউটের জ্যেষ্ঠ সহ-সভাপতি শহিদ ফারুকি এফসিএস স্বাগত বক্তব্য রাখেন।