২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক-লেনদেন দুটোই বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক এবং লেনদেন দুটোই বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 10:38 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৮ পয়েন্ট বেড়ে চার হাজার ১৮৪ পয়েন্ট হয়।   

এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৫৩৫ পয়েন্ট।

ডিএসইতে সারা দিনে ৮৪৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা বেশি।

সোমবার এ বাজারে ৮২১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়। রোববার লেনদেন হয় ৮১৫ কোটি টাকা, যা ছিল সাড়ে আট মাসের  মধ্যে সর্বোচ্চ ।

এর আগে ২০১২ সালের ৩ অক্টোবর ডিএসইতে এক হাজার ৪৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

মঙ্গলবারের লেনদেনে দাম বেড়েছে ১৩৮টি শেয়ারের, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম।

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ডিএসইর সূচক ১৪ পয়েন্ট কমে। আর রোববার সূচকে যোগ হয় ৯৯ পয়েন্ট।

গত সপ্তাহে  ডিএসইর সূচকে ৫২ পয়েন্ট যোগ হয়; লেনদেন হয় গড়ে ৫৭৯ কোটি টাকার শেয়ার।

আগের দুই সপ্তাহে ডিএসইর সূচক ২৬৬ পয়েন্ট বাড়ে; লেনদেন হয় গড়ে ৪৪১ কোটি টাকার শেয়ার।