২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এলো পেট্রিগ্যাস

পেট্রিডেক এলপিজি লিমিটেড বাংলাদেশে তাদের নতুন পণ্য পেট্রিগ্যাস চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 06:48 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে পণ্যটি বাজারজাতের ঘোষণা দেয়া হয়।

কোম্পনিটির এক বিবৃতিতে বলা হয়, ইতোপূর্বে পেট্রিডেক দেশীয় বাজারে ওয়েসফার্মার্স ক্লিনহিট এলপিজি লিমিটেড নামে পরিচিত ছিলো। এখন থেকে পেট্রিডেক ইনভেস্টমেন্টস লিমিটেড এবং মালয়েশিয়ার এলপিজি গ্রুপের সমন্বয়ে এটি পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির মহাব্যবস্থাপক সাইদুল ইসলাম বলেন, পেট্রিডেক এলপিজি লিমিটেড এখন থেকে সারা বাংলাদেশে তাদের নতুন পণ্য  ‘পেট্রিগ্যাস’ বিক্রয় করবে। সেই সঙ্গে কোম্পানিটি তাদের আগের  পণ্য ‘ক্লিনহিট গ্যাস’র বিক্রিও অব্যাহত রাখবে।