সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমেছে
সপ্তাহের শেষ দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূচক কমেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২৩ পয়েন্ট কমে চার হাজার ৭৯ পয়েন্ট হয়।
বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৬ পয়েন্ট কমে হয় এক হাজার ৫০৫ পয়েন্ট।
দিনশেষে প্রায় ৫৯৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। বাজারে দাম বেড়েছে ১৪৪টি শেয়ারের, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত ছিল ২৩ টির দাম।
এর আগে বুধবার, মঙ্গলবার ও সোমবার যথাক্রমে ৪০, ৯১ ও ১২৪ পয়েন্ট বেড়েছিল। সপ্তাহের প্রথম দিনে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১৪৫ পয়েন্ট কমে যায়।
সপ্তাহ শেষে ডিএসইর সূচকে ৫২ পয়েন্ট যোগ হয়; লেনদেন হয় গড়ে ৫৭৯ কোটি টাকার শেয়ার।
আগের দুই সপ্তাহে ডিএসইর সূচকে ২৬৬ পয়েন্ট যোগ হয়; লেনদেন হয় গড়ে ৪৪১ কোটি টাকার শেয়ার।
