২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত হাটে কেনাকাটার সীমা বেড়েছে

৫০ ডলারের পরিবর্তে এখন বাংলাদেশ-ভারত সীমান্ত হাটে ১০০ ডলার সমমূল্যের পণ্য কেনাকাটা করা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 02:18 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

কেনাকাটার সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর ফলে এখন থেকে একজন বাংলাদেশি সীমান্ত হাটে এক দিনে সর্বোচ্চ ১০০ ডলারের সমমূল্যের পণ্য কেনাকাটা করতে পারবেন।

বর্তমানে দুটি সীমান্ত হাট রয়েছে, যেখানে প্রতিসপ্তাহে একদিন হাট বসে। এতে দুই দেশের ব্যবসায়ী ও সাধারণ জনগণ সীমান্ত রক্ষী বাহিনী, শুল্কসহ সংশ্লিস্ট সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে কেনাকাটা করেন।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে  কেনাকাটার সীমা বাড়ানোর প্রজ্ঞাপন সংশ্লিস্ট বৈদেশিক মুদ্রা লেনদেন ধারাটির সংশোধনী অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে জানানো হয়।