ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে
সপ্তাহের দ্বিতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইর সার্বিক সূচক বাড়তে থাকে। দিন শেষে ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬ পয়েন্টে পৌঁছায়।
দিন শেষে এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট কমে ১ হাজার ৪৯৬ পয়েন্ট হয়েছে।
সোমবার এ বাজারে প্রায় ৪৭৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়।
এদিন হাতবদল হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৭৩টির, কমেছে ৯টির এবং অপরিবর্তিত ছিল ৪টির দাম।
রোববার এ বাজারে লেনদেন হয় ৪৩১ কোটি টাকার শেয়ার; সূচক কমে ১৪৫ পয়েন্ট।
আগের দুই সপ্তাহে সূচকে যোগ হয় ২৬৬ পয়েন্ট; গড়ে ৪৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
