দেশে ‘অ্যাক্রিডিটেশন’ গতিশীল করতে হবে: শিল্পমন্ত্রী
বাংলাদেশের পণ্যের মানের সার্টিফিকেটের জন্য বৈদেশিক মুদ্রার খরচ বাঁচাতে দেশে অ্যাক্রিডিটেশন কার্যক্রম গতিশীল করার ওপর জোর দিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
এজন্য বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের (বিএবি) আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কথা বলেছেন তিনি।
রোববার রাজধানীতে বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, “শিল্পায়ন ও আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে অ্যাক্রিডিটেশন বিষয়টি নিবিড়ভাবে সম্পৃক্ত।”
দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বিএবিকে আন্তর্জাতিক মান ও গাইডলাইন অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
“অ্যাক্রিডিটেশন: বিশ্ব বাণিজ্য প্রসারে সহায়ক” বিষয়ক সেমিনারে আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ ও ডিসিসিআই সভাপতি সবুর খান সেমিনারে উপস্থিত ছিলেন।
দিলীপ বড়ুয়া জানান, ইতোমধ্যে বাংলাদেশের পাঁচটি ল্যাবরেটরি বিএবি থেকে সনদ লাভ করেছে।
