২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার বিষয়ে প্রস্তাব বিবেচনার অনুরোধ

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে লভ্যাংশ আয়ের করমুক্ত সীমা ৫০ হাজার টাকা করার প্রস্তাব আবারো বিবেচনার অনুরোধ জানিয়েছেন মার্চেন্ট ব্যাংকাররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 03:15 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার রাজধানীতে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

রোববার বিকেলে দিলকুশার নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএমবিএর সভাপতি মো. এ হাফিজ বলেন, গত ৩০ বছরের মধ্যে এবারের বাজেটে শেয়ার বাজারের জন্য সবচেয়ে বেশি সুবিধা এসেছে।

তিনি বলেন, কিন্তু বাজেট প্রস্তাবে পুঁজিবাজার চাঙ্গা করতে পাঁচ হাজার কোটি টাকার থোক বরাদ্দ এবং লভ্যাংশের আয়ের করমুক্ত সীমা পাঁচ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা করার পর্যন্ত রাখার প্রস্তাব অর্ন্তভুক্ত করা হয়নি।

এদুটিসহ পুঁজিবাজারের উন্নয়নে তাদের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবগুলো আবারো বিবেচনার অনুরোধ জানান হাফিজ।

এসময় সংগঠনটির সেক্রেটারি জেনারেল মো. মসিহুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।