২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএইচএল সিইও রোববার ঢাকায় আসছেন

ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং এশিয়া প্যাসিফিক- এর সিইও কেলভিন লিউং রোববার ঢাকায় আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 04:12 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বাংলাদেশের সম্ভাবনাময় উন্নয়ন সরেজমিন পরিদর্শনের জন্য লিউং-এর ঢাকা সফরের প্রধান উদ্দেশ্য বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকায় অবস্থানকালে ডিএইচএল প্রধান নির্বাহী একটি দেশ ভিত্তিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় যোগ দেবেন। শীর্ষ সহযোগীদের সাথে মত বিনিময় এবং কোম্পানির কর্মকর্তাদের সাথে ‘টাউন হল’ বৈঠকে করবেন।

লিউং এর সাথে আরো থাকছেন ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং সাউথ এশিয়া এর সিইও থমাস টাইবার এবং সিএফও রডনি পেরেইরা।