২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ ও রুরাল সার্ভিসেসের মধ্যে চুক্তি

গ্রাহকদের পরিশোধ করা অর্থ পেতে বিকাশের সঙ্গে চুক্তি করেছে রুরাল সার্ভিস ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 01:57 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বিকাশ লিমিটেডের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রধান রেজাউল হোসেন এবং রুরাল সার্ভিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রুহুল কুদ্দুস চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী ব্যাংকিং প্রতিষ্ঠানের অভাবে আনুষ্ঠানিক ব্যাংকিং সম্ভব হয় না এমন সব প্রত্যন্ত অঞ্চলে লেনদেনের জন্যে বিকাশের সেবা ব্যবহার করবে রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের সিইও কামাল কাদির, হেড অব ওয়েস্ট মার্কেট ইমন কল্যাণ দত্ত, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অব ফাইনান্স আনাস রেজা।

রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন রহিম আফরোজ গ্রুপের একটি সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ যা নবায়নযোগ্য শক্তি, স্বাস্থ্য, পুষ্টিসহ অন্যান্য সামাজিক উন্নয়ণমূলক কাজ করে।