‘অর্থ-সূচক’ যাত্রা শুরু করছে সোমবার
বাণিজ্যবিষয়ক অনলাইন নিউজ পোর্টাল অর্থ-সূচক সোমবার আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে।
রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অর্থ-সূচকের সম্পাদক জিয়াউর রহমান।
নিউজ পোর্টালটি তিন মাস ধরে পরীক্ষামূলকভাবে চলচিল। এর ওয়েবসাইট হলো: www.arthosuchak.com বা www.asbd.biz।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অর্থসূচকের পরামর্শক সুনীতি বিশ্বাস, প্রধান প্রতিবেদক মামুন হোসেন ও ব্যবস্থাপনা সম্পাদক কামরুন নাহার শর্মিন।
