সপ্তাহের প্রথম দিনে সূচকে উন্নতি
সপ্তাহের প্রথম দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক উঠতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৬৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৪৩ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে দশমিক ১৯ পয়েন্ট কমে হয় ১ হাজার ৪৪৫ পয়েন্ট।
এদিন প্রায় ৪৭৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা বেশি। হাতবদল হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৪৪টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম।
গত সপ্তাহে ডিএসইর সাবিক সূচকে মোট ১১৫ পয়েন্ট যোগ হয়। দৈনিক গড় লেনদেন ছিল প্রায় ২৯৮ কোটি টাকা।
