দ্বিতীয় দিনে সূচক ও লেনদেন বেড়েছে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ২০ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৩৭৮ পয়েন্ট।
বাজারে লেনদেন হয় প্রায় ১৮৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা বেশি।
দাম বেড়েছে ২৪৫টি শেয়ারের, কমেছে ২২ টির এবং অপরিবর্তিত ছিল সাতটি শেয়ারের দাম।
রোববার ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছিল প্রায় ৭৮ পয়েন্ট। এদিন বাজারে লেনদেন হয় ১৬৫ কোটি টাকা।
গত সপ্তাহ শেষে ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১১ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ৪৩৫ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ২১৪ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ৩৫৭ কোটি টাকা।
