২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শুরুতে সূচক লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সূচক ও লেনদেন কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 09:38 AM

Updated : 25 Apr 2022, 06:47 PM

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ওঠানামার মধ্য দিয়ে সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৭৮ পয়েন্ট কমে ৩ হাজার ৬৮৩ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ২৮ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩৫৮ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ১৬৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড যা আগের দিনের তুলনায় ১৪৮ কোটি টাকা কম। দাম বাড়ে ২৯ টির, কমে ২২৮ টির এবং অপরিবর্তিত ছিল ১৫ টির দাম।

গত সপ্তাহ শেষে ডিএসই সার্বিক সূচকে কমে প্রায় ১১ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ৪৩৫ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ২১৪ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ৩৫৭ কোটি টাকা।