২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের নতুন আবাসিক প্রতিনিধি জোহানেস জুট

বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন জোহানেস জুট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 11:13 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ঢাকায় পৌঁছে জোহানেস জুট তার দায়িত্ব বুঝে নিয়েছেন। বাংলাদেশের পাশাপাশি নেপালেরও আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

তার পূর্বসূরী অ্যালেন গোল্ডস্টাইন গত জানুয়ারিতে পদ্মা সেতু প্রকল্পে সংস্থার অর্থায়ন নিয়ে আলোচনার মধ্যে চার বছরের মেয়াদ শেষে ঢাকা ছাড়েন। এর পর ৩ ফ্রেব্রুয়ারি থেকে ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন ভারতীয় নাগরিক সালমান জহির।

জোহানেস জুট গত ফেব্রুয়ারিতে নিয়োগ পেলেও তা ১ মে থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

২০০০ সালে বিশ্ব ব্যাংকে যোগ দেয়ার পর তিনি ব্যবস্থাপনার বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ঢাকায় যোগাদানের আগে তিনি ইরিত্রিয়া, কেনিয়া ও রুয়ান্ডার আবাসিক প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে বিভিন্ন দেশের অনেক প্রকল্পের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দারিদ্র্য হ্রাস ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের ব্যাংকটির কার্যক্রমে নির্দেশনা দেবেন নতুন আবাসিক প্রতিনিধি। বাংলাদেশে টেকসই উন্নয়ন, কর্মসংস্থান তৈরি ও সুশাসন উন্নত করার লক্ষ্যে ব্যাংকের সক্ষমতা জোরদার করার ওপর গুরুত্ব দেবেন তিনি।

স্বাধীনতার পর থেকে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ১ হাজার ৬০০ কোটি ডলারের বেশি ঋণ সহায়তা দিয়েছে। বর্তমানে ৩৬টি প্রকল্পে মোট ৪৫০ কোটি ডলারের সহায়তা দেয়ার প্রতিশ্রুতি আছে সংস্থাটির।