সপ্তাহের শুরুতে ডিএসইতে সূচক কমলো
গত সপ্তাহে দরপতনের পর এ সপ্তাহের প্রথম দিন সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক ওঠানামা চলতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪৯ পয়েন্ট কমে ৩ হাজার ৪৫৪ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট কমে হয় ১ হাজার ২৮৮ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ১১২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৫২টির, কমে ১৯৪টির। অপরিবর্তিত ছিল ২৫টির দাম।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমে প্রায় ৬৮ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৩৫ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমে প্রায় ১৯ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ২০০ কোটি টাকা।
