২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্ল্যাক্সোস্মিথক্লাইনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে প্রতিষ্ঠানটির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোম্পানির পরিচালক ও সচিব সরওয়ার আজম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কোম্পানির প্রতিবেদনসহ ২০১২ সালের বার্ষিক হিসাব অনুমোদন করেন কোম্পানির সদস্য, পরিচালক ও নিরীক্ষকরা।

এছাড়া ২০১২ সালের জন্য কোম্পানির প্রতি ১০ টাকার শেয়ারে ১৫ টাকা লভ্যাংশ অনুমোদন করা হয় সভায়।

ব্যবস্থাপনা পরিচালক এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালক সরওয়ার আজম খান, গোলাম কুদ্দুস চৌধুরী, রাজিব বড়ুয়া ও কোম্পানির শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।