ডিএসইতে সূচকে ওঠানামা
সপ্তাহের তৃতীয় দিন সূচকে ওঠানামায় লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর সূচকে ওঠানামা চলতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট কমে ৩ হাজার ৫১৫ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৩০৭ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ১২১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৪৩টির, কমে ১০০টির। অপরিবর্তিত ছিল ৩১টির দাম।
সোমবার ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ১৩৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স প্রায় ৪৬ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ১৭৭ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমে প্রায় ১৯ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ২০০ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ৮২ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৬১ কোটি টাকা।
