২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচকে ওঠানামা

সপ্তাহের দ্বিতীয় দিন সূচকে ওঠানামা চলেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 05:08 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর থেকেই সূচকে ওঠানামা চলতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট কমে প্রায় ৩ হাজার ৫১৫ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩০৫ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ১৩৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১০২টির, কমে ১৩৮টির। অপরিবর্তিত ছিল ৩০টির দাম।

সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স প্রায় ৪৬ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ১৭৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমে প্রায় ১৯ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ২০০ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ৮২ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৬১ কোটি টাকা।