আবু ধাবি-ওয়াশিংটন রুটে ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট চালু
আবু ধাবি থেকে ওয়াশিংটন ডিসি প্রথম সরাসরি বিরতিহীন ফ্লাইট চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় বিমানসংস্থা ইতিহাদ এয়ারওয়েজ।
এপথে ২৪০ আসনবিশিষ্ট এ৩৪০-৫০০ এয়ারবাসের মাধ্যমে ফ্লাইট পরিচালিত হবে। সুপরিসর এই বিমানে তিন শ্রেণির আসন রয়েছে।
এর মধ্যে ডায়মন্ড শ্রেণির কেবিনে ১২টি, পার্ল বিজনেস শ্রেণিতে ২৮টি ও কোরাল ইকনোমি শ্রেণিতে ২০০টি আসনে রয়েছে।
