২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ব্যাংক ও ইন্সুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে সিটি ব্যাংক এবং সিটি জেনারেল ইন্সুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 06:41 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য কোম্পানিগুলোর লভ্যাংশ সুপারিশ করা হয় বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

সিটি ব্যাংক

সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জুন বিকাল তিন টায় গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএম সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে সিটি ব্যাংক লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ২৬ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৫৭ পয়সা।

সিটি জেনারেল ইন্সুরেন্স

সিটি জেনারেল ইন্সুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুন সকাল ১০ টায় ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী সিটি জেনারেল ইন্সুরেন্স লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ৮১ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৯ পয়সা।