গ্রামীণফোনের ১৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
কোম্পানির উপর আস্থা রাখার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানানিয়েছেন গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান সিগভে ব্রেক্কে।
গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, সভায় গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ আরো ৫০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেন। এর আগে ৯০ শতাংশ নগদ অন্তবর্তী লভ্যাংশ দেয়া হয়েছিল। ফলে মোট লভ্যাংশের পরিমান দাড়ায় ১৪০ শতাংশ।
সাধারণ সভায় গ্রামীণফোন সিইও বিবেক সুদ, পরিচালনা পর্ষদের সদস্যরা এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান তার ভাষণে বাংলাদেশের টেলিযোগাযোগ শিল্পের সম্ভাবনা, নিয়ন্ত্রণগত অনিশ্চয়তা, ২য় প্রজন্মের লাইসেন্স নবায়ন, ৩য় প্রজন্মের টেলিফোনের লাইসেন্স ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন।
এছাড়াও সিইও কোম্পানির পরিচালনাগত ও আর্থিক সাফল্যের কথা উল্লেখ করেন।
গ্রামীণফোন শেয়ারবাজারে তালিকাভুক্ত হবার পর এটি ছিল চতুর্থ এজিএম।
