প্রিমিয়ার ও ওয়ান ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ওয়ান ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ সুপারিশ করে।
ওয়ান ব্যাংক লিমিটেড
ওয়ান ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুন সকাল ১১টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ওয়ান ব্যাংক লিমিটেড ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ২ টাকা ৭০ পয়সা । মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৪ পয়সা।
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ মে সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ৩০ পয়সা । মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৩৪ পয়সা।
