২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শুরুতে সূচক কমেছে

গত সপ্তাহে দরপতনের পর এ সপ্তাহের প্রথম দিন সূচক সামান্য কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 05:08 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর সূচকে ওঠানামা চলে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট কমে ৩ হাজার ৪৯৩ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩০০ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ১১৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৭৪টির, কমে ৭৩টির। অপরিবর্তিত ছিল ১৮টির দাম।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৭৪ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৪৬ কোটি টাকা।

এর মধ্যে গত সপ্তাহের সোমবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ১৩২ পয়েন্ট কমে ৩ হাজার ৪৫৮ পয়েন্ট হয়, যা গত ২৭ জানুয়ারি এই সূচক চালু হওয়ার পর সর্বনিম্ন অবস্থান।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৭৫ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৪৫ কোটি টাকা।