২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের জন্য দায়ী রাজনৈতিক অস্থিরতা: মজিনা

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা দেখা দেয়ায় পুঁজিবাজারে ধারাবাহিক দরপতর হচ্ছে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 10:02 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি বলেন, গত কয়েক মাস ধরে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতায় পুঁজিবাজারে বিনিয়োগ সরে যাচ্ছ । পুঁজিবাজারের গত কয়েকদিনে অব্যাহত দরপতনে ডিএসই সূচক তলানিতে ঠেকেছে।

সোমবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৩২ পয়েন্ট কমে ৩ হাজার ৪৫৮ পয়েন্ট হয়। গত ২৭ জানুয়ারি নতুন এই সূচক চালু হওয়ার পর এটাই এ সূচকের সর্বনিম্ন অবস্থান। লেনদেন হয় প্রায় ১৩৮ কোটি টাকার শেয়ার

এছাড়া সোমবার দিনশেষে পুরানো সাধারণ সূচক ডিজিইএন দাঁড়ায় ৩ হাজার ৬১০ পয়েন্টে যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন পুঁজিবাজারে শুরু হওয়ার পর সর্বনিম্ন। দরপতন শুরু হওয়ার পর এর আগে সর্বনিম্ন সূচক ছিল ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি ৩ হাজার ৬১৬ পয়েন্ট। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাসে এর চেয়েও কম সূচক ছিল ২০০৯ সালে ১৫ নভেম্বর ৩ হাজার ৩৮৩ পয়েন্ট।

বাংলাদেশকে জিএসপি সুবিধা টিকিয়ে রাখতে উদ্যোগ নিতে হবে উল্লেখ করে মজিনা বলেন, এ সুবিধা হারালে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশ সম্পর্কে একটি নেতিবাচক বার্তা যাবে, যা বাংলাদেশের পোশাকশিল্পকে প্রভাবিত করবে।

তিনি বলেন, দেশের বর্তমান এ সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে হবে। যাতে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।