২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের এজিএম অনুষ্ঠিত

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 04:52 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

সোমবার রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ে এসভা অনুষ্ঠিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় ২০১২ সালের আর্থিক বিবরণী, নিরীক্ষকদের ও পরিচালকদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান গোলাম মইনউদ্দিনের সভাপতিত্ব করেন।

২০১২ সালে বেসরকারি খাতে সর্বোচ্চ কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে কোম্পানিটি ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য রাজস্ব বাবদ ৬,৬৯৮ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে দিয়েছে বলে সভায় জানানো হয়।