৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক ও এপেক্স এডেলচি ফুটওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ।
২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য কোম্পানিগুলোর লভ্যাংশ সুপারিশ করা হয় বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
আইএফআইসি ব্যাংক
আইএফআইসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ মে সকাল ১১টায় বসুন্ধারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে আইএফআইসি ব্যাংক লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ২০ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ১৭ পয়সা।
এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
কোম্পানির এজিএম আগামী ৭ জুলাই সকাল ১১টায় বসুন্ধারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে এবি ব্যাংক লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ৩ টাকা ৩২ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬৭ পয়সা।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ এপ্রিল সকাল ১০টায় বসুন্ধারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ২৯ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ।
ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ এবং ১৭ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ মে সকাল ১০টায় বসুন্ধারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ইসলামী ব্যাংক লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ৪ টাকা ৪২ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ৭৮ পয়সা।
এপেক্স এডেলচি ফুটওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ মে সকাল ১১টায় লেডিস ক্লাব ইস্কান গার্ডনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে এপেক্স এডেলচি ফুটওয়ার লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ২৩ টাকা ০১ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২০৩ টাকা ২৬ পয়সা।
