২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবারও সচল থাকবে চট্টগ্রাম কাস্টমস হাউজ

চট্টগ্রাম কাস্টমস হাউজে আমদানি রপ্তানি-কার্যক্রম শনিবারও চলবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 01:28 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

শনিবার দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউজে ব্যবহারকারীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এখন থেকে শুক্রবার কাস্টম হাউসের রপ্তানি কার্যক্রম এবং শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু থাকবে।

এ প্রক্রিয়ার সুফল পেতে কাস্টমসের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যবহারকারীদের কার্যালয় খোলা রাখতেও বলেন তিনি।

কাস্টম হাউস ছাড়াও শনিবার মূসক ও আয়কর বিভাগও খোলা থাকবে ।

এনবিআর চেয়ারম্যান জানান, হরতালে আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষতি পুষিয়ে নিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, এ মাসে সাপ্তাহিক ছুটিসহ ১৮ দিন হরতালের কারণে নষ্ট হয়েছে। হরতালের কারণে কাস্টমস হাউসে ৮০০ কোটি টাকা রাজস্ব ‘ক্ষতি’ হয়েছে।

বৈঠকে রাজস্ব বোর্ডের চার সদস্য, চট্টগ্রাম কাস্টমস কমিশনার কাস্টম হাউসের কমিশনার মাসুদ সাদিক, চট্টগ্রাম বন্দর সদস্য নজরুল ইসলাম, বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।