চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ৩০ মার্চ
চব্বিশ ঘণ্টার ব্যবধানে পঞ্চমবারের মতো পেছালো চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন।
চেম্বারের সচিব ওসমান গণি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে’ এ নির্বাচন পেছানো হয়েছে বলে জানানো হয়।
সোমবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃহত্তর চট্টগ্রামে জামায়াত ইসলামীর ডাকা হরতালের কারণে তা পিছিয়ে ২৭ মার্চ নতুন তারিখ ঘোষণা দেয়া হয়।
২৭ ও ২৮ মার্চ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের ঘোষণার পর সময় আবার পেছানো হয়।
গত ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাসে আইনি জটিলতায় তিন দফায় পেছানো হয়েছিল এ নির্বাচন।
