সপ্তাহের শুরুতেই দরপতন
দরপতন দিয়ে সপ্তাহের প্রথম দিনের লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক নামতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৮২ পয়েন্ট কমে ৩ হাজার ৭৭৪ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৬ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩৯০ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ১৭০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ২৬টির, কমে ২৩৩টির। অপরিবর্তিত ছিল ১২টির দাম।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১১ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৬০ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১৩ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৮০ কোটি টাকা।
এরও আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।
