লেনদেনের শীর্ষে ‘নবাগত’ ওরিয়ন ফার্মা
পুঁজিবাজারে আসার প্রথম দিনে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মার শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম দিন শেষে ৭৫ টাকা ২০ পয়সায় পৌঁছায়। ৫০ টাকা প্রিমিয়ামসহ কোম্পানিটির আইপিও মূল্য ছিল ৬০ টাকা।
৪ কোটি শেয়ার বাজারে ছেড়ে ২৪০ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি।
লেনদেনের প্রথম দিন কোম্পানিটির শেয়ারের মূল্যবৃদ্ধির কোনো সীমা রাখা হয়নি।
বুধবার ডিএসইতে মোট প্রায় ১৮০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৪৭ কোটি ৬০ লাখ বা ২৬ শতাংশ শেয়ারই ছিল ওরিয়ন ফার্মার।
