২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের মধ্যে লেনদেনে সূচক বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে লেনদেন শেষে সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 05:12 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ১৮ দলীয় জোটের হরতালের মধ্যেই লেনদেন শুরুর পর প্রথম আধা ঘণ্টা সূচক বাড়ে। এরপর সূচকে ওঠানামা চলে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩২ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৯৪ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৪২৮ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ১৬২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৮৪টির, কমে ৫৩টির। অপরিবর্তিত ছিল ৩৩টির দাম।

সোমবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ১৭ পয়েন্ট বাড়ে। লেনদেন হয় প্রায় ১৩৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১৩ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৮০ কোটি টাকা।

তার আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।