২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক ও রুপালী ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 10:39 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

২০ শতাংশ স্টক লভ্যাংশ রুপালী ইন্সুরেন্সের

রুপালী ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।

২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ এপ্রিল সকাল সাড়ে ১১টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে রুপালী ইন্সুরেন্সের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৮ টাকা ০৬ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭% নগদ এবং ৮ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।

২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল সকাল বেলা ১১টায় রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে মার্কেন্টাইল ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৪ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৭ টাকা ৯২ পয়সা।