২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাং’র আয়োজনে ‘সিটি ফেয়ার ২০১৩’

চতুর্থবারের মতো স্যামসাং ডিজিটাল ক্যামেরা আয়োজন করছে চিত্রগ্রহণ প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 06:43 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

পুরস্কার ভিত্তিক আয়োজন ‘সিটি ফেয়ার ২০১৩’ এ সহযোগিতা করবে বিসিএস কম্পিউটার।

বুধবার স্যামসাং‘র এক বিবৃতিতে বলা হয়, এতে অংশ নিতে প্রতিযোগিদেরকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পত্রের নমুনা জমা দিতে হবে। প্রতিযোগিরা ৮”/১২” আকারের সর্বোচ্চ ৫টি ছবি আগামী ১৪ ও ১৫ মার্চ জমা দিতে পারবেন।

আগ্রহী প্রতিযোগিরা এতে অংশগ্রহনের জন্য ছবি জমা দিতে পারবেন ঢাকার আইডিবি ভবনে অবস্থিত বিসিএস কম্পিউটার সিটি কমিটি অফিসে স্যামসাং সিটিআইটি ফোটো কম্পিটিশনের আওতায়।

বুধবার বিবৃতিতে আরো জানানো হয়, প্রতিযোগিতাটির দু’টি অংশ থাকবে। প্রথম অংশে (এ গ্রুপ) ১০ থেকে ২৫ বছর বয়সীরা নিজেদের ইচ্ছে মত ছবি তুলে প্রতিযোগিতায় জমা দিতে পারবেন।

তবে দ্বিতীয় অংশে (বি গ্রুপ) ২৫ বছরের বেশি বয়সীরা অংশ নেবেন শুধুমাত্র ‘দৈনন্দিন জীবন’র ছবি নিয়ে।