২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর বৈঠকে দরপতন নিয়ে আলোচনা

পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন নিয়ে আলোচনা হয়েছে ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 11:43 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

রোববার বিকেলে ডিএসইর জরুরি এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ডিএসই সভাপতি রকিবুর রহমান।

তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বাজারকে স্থিতিশীল করতে আমরা কাজ করে যাচ্ছি। তবে কাউকে আমরা প্রত্যাশা দিতে চাই না।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৪০ পয়েন্ট বা ৩ দশমিক ৫৩ শতাংশ। এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ।

ডিএসই প্রেসিডেন্ট বলেন, বাজারে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা কাজ করছি। এরই মধ্যে ডিএসইর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক, এবিবি, বিএবিকে চিঠি দিয়েছি। তারা আমাদের প্রস্তাব বিবেচনা করবে।

পুঁজিবাজারের উন্নয়নে ডিএসইর পক্ষ থেকে যেসব সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল তার অধিকাংশ বিএসইসি অনুমোদন দিবে বলে আশা প্রকাশ করেন তিনি।