২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শুরুতে দরপতন

সপ্তাহের প্রথম দিন লেনদেন শেষে সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 05:11 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ১৫ মিনিট সূচক উঠে। এরপর ওঠানামার মধ্য দিয়ে সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪১ পয়েন্ট কমে ৩ হাজার ৭৯১ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩৮২ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ১৭৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৪২টির, কমে ২০৪টির। অপরিবর্তিত ছিল ১৮টির দাম।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৪০ পয়েন্ট বা ৩ দশমিক ৫৩ শতাংশ। গড় লেনদেন হয় ২৩৯ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।