লেনদেনে শেষে সূচক কমেছে
সপ্তাহের চতুর্থ দিন শুরুতে ওঠানামার পর লেনদেন শেষে সূচক সামান্য কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম দুই ঘণ্টা সূচকে ওঠানামা চলে। এর পরের দুই ঘণ্টায় সূচক কমে। বেলা ১১টায় ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩০ পয়েন্ট কমে ৩ হাজার ৮৫৪ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১০ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩৯৯ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ২৭৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৯১টির, কমে ১৪৯টির। অপরিবর্তিত ছিল ৩০টির দাম।
মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ২০২ কোটি টাকার শেয়ার।
সপ্তাহের প্রথম দিন দরপতনের পর সোমবার ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ১২৮ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ২৭৩ কোটি টাকার।
রোববার ডিএসইএক্স কমে প্রায় ২০৭ পয়েন্ট, যা নতুন এই সূচকের সর্বনিম্ন অবস্থান। লেনদেন হয় প্রায় ২৬২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।
