লেনদেনের শীর্ষে ‘নবাগত’ গোল্ডেন হার্ভেস্ট
বাজারে আসার প্রথম দিনে লেনদেনের শীর্ষে উঠে এসেছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ার।
পুঁজিবাজারে তালিকাভুক্তির পর সোমবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়।
প্রথম দিন কোম্পানিটির শেয়ারের মূল্যবৃদ্ধির কোনো সীমা রাখা হয়নি।
সোমবার ডিএসইতে মোট প্রায় ২৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৬০ কোটি বা ২২ শতাংশ শেয়ারই ছিল গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের।
৩ কোটি শেয়ার বাজারে ছেড়ে ৭৫ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি।
