দরপতনের পরদিন সূচক বাড়লো
সপ্তাহের প্রথম দিন দরপতনের পর সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে সোয়া একশ’ পয়েন্টেরও বেশি।
সোমবার হরতালের মধ্যেই সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক উঠতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১২৮ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৯৪ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪৫ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৪১০ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ২৭৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ২৪৪টির, কমে ১৯টির। অপরিবর্তিত ছিল ৬টির দাম।
রোববার ডিএসইএক্স কমে প্রায় ২০৭ পয়েন্ট কমে ৩ হাজার ৭৬৫ পয়েন্ট হয়, যা নতুন এই সূচকের সর্বনিম্ন অবস্থান।
লেনদেন হয় প্রায় ২৬২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।
