৫ গুণ দামে লেনদেন শুরু প্রিমিয়ার সিমেন্টের
বাজারে আসার পর প্রথম দিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ‘প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের’ শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২ টাকা প্রিমিয়ামসহ ২২ টাকা ইস্যু মূল্যের প্রতিটি শেয়ারের দাম লেনদেন শুরুর পৌনে এক ঘণ্টার মাথায় ৯৭ টাকা ৪০ পয়সায় পৌঁছায়। দিন শেষে দাম হয় ১০৩ টাকা ৫০ পয়সা।
দিনশেষে ডিএসইতে প্রায় ২৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৪৭ কোটি বা ১৮ শতাংশ শেয়ারই ছিল প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ।
১ কোটি ২০ লাখ বাজারে ছেড়ে ২৬ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহ করেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।
