২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে

সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে সূচক সামান্য বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 05:15 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালের মধ্যেই সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচকে ওঠানামা চলতে থাকে। লেনদেনের শেষদিকে সূচক বাড়ে। দিনশেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৬ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৭৩ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৪৩১ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ২১৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৭৫টির, কমে ৭৭টির। অপরিবর্তিত ছিল ১৮টির দাম।

বুধবার ডিএসইএক্স কমে প্রায় ১১১ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৩২৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

ছয় দিন টানা সূচক কমার পর মঙ্গলবার ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ৫৮ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ২৬৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

সোমবার সূচকে ঊর্ধ্বগতি নিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে সূচক কমে প্রায় ৪৮ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৩১৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স কমে প্রায় ৯৬ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ২৯৫ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১২০ পয়েন্ট বা ২ দশমিক ৭২ শতাংশ। গড় লেনদেন হয় ৪৮৩ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১০৫ পয়েন্ট বা ২ দশমিক ৫১ শতাংশ। গড় লেনদেন হয় ৪৬৬ কোটি টাকা।