২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে নিন্দা ব্যবসায়ীদের

দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে বৃহস্পতিবার হরতাল আহ্বানের নিন্দা জানিয়েছে দেশের ব্যবসায়ী সংগঠনগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 05:15 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

Image
এফবিসিসিআই নির্বাচনের নতুন তফসিল

এফবিসিসিআই নির্বাচনের নতুন তফসিল

এই হরতাল প্রত্যাহারের জন্য জামায়াতে ইসলামীর প্রতি আহ্বানও জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলেছে, “২৪ ফেব্রুয়ারি হরতালের পর আগামীকাল পুনরায় একটি রাজনৈতিক দল কর্তৃক দেশব্যাপী তাৎক্ষণিক হরতাল আহবান করায় এফবিসিসিআই তীব্র নিন্দা জানাচ্ছে এবং এ ধরনের হরতালকে দেশের ব্যবসায়ী সমাজ সমর্থন করছে না।”

হরতালের কারণে দেশের অর্থনীতি বিপর্যয় ও অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলেও বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।

তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের প্রধান দুটি সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এক যৌথবিবৃতিতে হরতাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, “ঘন ঘন হরতাল আহবানের ফলে তৈরি পোশাক শিল্প অপূরণীয় ক্ষতির সম্মুক্ষীন হচ্ছে। মাঝারী ও ছোট কারখানাগুলোর রুগ্ন শিল্পে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। বিঘ্নিত  হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম।”

যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় হবে বৃহস্পতিবার। এদিনই হরতাল ডেকেছে তার দল।

এনিয়ে চলতি ফেব্রুয়ারি মাসে বিভিন্ন দলের পক্ষ থেকে চতুর্থ বারের মতো হরতাল আহবান করা হল।