৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংক, গ্লাক্সো স্মিথক্লাইন এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের পরিচালনা পর্ষদ।
২০ শতাংশ লভ্যাংশ ইস্টার্ন ব্যাংকের
ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।
২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ইস্টার্ন ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯১ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৮ টাকা ২২ পয়সা।
গ্লাক্সো স্মিথক্লাইনের ১৫০% লভ্যাংশ
গ্লাক্সো স্মিথক্লাইনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।
২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ এপ্রিল সকাল বেলা ১১টায় রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে গ্লাক্সো স্মিথক্লাইনের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ২৫ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১২৩ টাকা ৩২ পয়সা।
ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৫০০% লভ্যাংশ
ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।
২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য সব মিলিয়ে ৫০০ শতাংশ লভ্যাংশ দিল প্রতিষ্ঠানটি।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সোনারগাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ব্যাংক এশিয়ার ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৬৫ টাকা ৬৯ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১৭ টাকা ২২ পয়সা।
