২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরপতন

সপ্তাহের চতুর্থ দিনের লেনদেনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে একশ’ পয়েন্টেরও বেশি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 05:16 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম দুই ঘণ্টা সূচকে ওঠানামা চলে। পরের দুই ঘণ্টায় সূচক নামে। দিনশেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১১১ পয়েন্ট কমে ৩ হাজার ৯৫৬ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪০ পয়েন্ট কমে হয় ১ হাজার ৪২৫ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ৩২৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৬টির, কমে ২৫৪টির। অপরিবর্তিত ছিল ১১টির দাম।

ছয় দিন টানা সূচক কমার পর মঙ্গলবার ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ৫৮ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ২৬৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

সোমবার সূচকে ঊর্ধ্বগতি নিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে সূচক কমে প্রায় ৪৮ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৩১৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স কমে প্রায় ৯৬ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ২৯৫ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১২০ পয়েন্ট বা ২ দশমিক ৭২ শতাংশ। গড় লেনদেন হয় ৪৮৩ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১০৫ পয়েন্ট বা ২ দশমিক ৫১ শতাংশ। গড় লেনদেন হয় ৪৬৬ কোটি টাকা।