২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের শিক্ষার্ধীদের ব্যাগ বিতরণে বাংলালিংক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১৫ হাজার রিসাইকেল্ড স্কুল ব্যাগ বিতরণ করছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 07:32 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বাংলালিংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , মঙ্গলবার আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ বিতরণের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।

অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, “এ ধরনের উদ্যোগ আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার চেষ্টা করব।”

অনুষ্ঠানে জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি মোস্তফা বলেন, “এইসব শিশুদের কখনই ব্যাগ কেনার সামর্থ্য ছিল না।”

বাংলাদেশে সুবিধাবঞ্চিতদের মধ্যে এ ধরণের ব্যাগ বিতরণ কর্মসূচি এই প্রথম বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।