অনলাইনে নতুন দোকান ব্যাবিলনশপ ডটকম
অনলাইনে কেনাকাটায় ব্যাবিলন ডটকম নামে আরো একটি নতুন সংযোজন হলো।
রোববার babyloneshop.com এর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, “এখনো বাংলাদেশে ই-শপের সংখ্যা খুবই কম। প্রযুক্তিনির্ভর এই পদ্ধতিটি জনপ্রিয় করতে হলে এর পণ্যের দাম কমাতে হবে।”
অনুষ্ঠানে ক্রেডিট কার্ডের উচ্চ সুদের হারকে অনলাইনে কেনাকাটায় বড় বাধা বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নাহিদ তানভীর মোস্তফা।
এছাড়া পেমেন্ট গেটওয়ে বা পণ্য বিক্রি করার পর টাকা অনলাইনে গ্রহণ করা নিয়েও জটিলতা আছে বলে জানান তিনি।
