২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেনের শেষে সামান্য বেড়েছে সূচক

সপ্তাহের চতুর্থ দিন লেনদেন শেষে সূচক সামান্য বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 06:21 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

বুধবার সকাল সাড়ে ১০টায় হরতালের মধ্যেই লেনদেন শুরুর পর সূচক উঠতে শুরু করে। তবে লেনদেনের শেষের দিকে তা খানিকটা কমে। দিন শেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২০১ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৫২৩ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ২৫৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৫৮টির, কমে ৮৭টির। আর ২৭টির দাম অপরিবর্তিত ছিল।

মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে প্রায় ২৭ পয়েন্ট। হাতবদল হয় ২৬৬ কোটি টাকার শেয়ার।

সোমবার ডিএসইএক্স এ যোগ হয় দশমিক ৮ পয়েন্ট। হাতবদল হয় ৩৫৫ কোটি টাকার শেয়ার।

সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স ২৭ পয়েন্ট বাড়ে। হাতবদল হয় ৩১৯ কোটি টাকার শেয়ার। 

গত ২৮ জানুয়ারি ডিএসইতে এ দুই নতুন সূচক চালু করা হয়। তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য নিয়ে করা ডিএসইএক্স সূচকে ভিত্তি ধরা হয়েছে ২ হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্ট।

আর ৩০টি কোম্পানির হিসাব নিয়ে চালু করা নতুন বাছাই সূচক ডিএস৩০ এর ভিত্তি ধরা হয়েছে ১০০০। গণনা শুরু হয় ১৪৬০ পয়েন্ট থেকে।

বাজারের প্রধান সূচক ডিএসইএক্স-এ মোট ১৯৯টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। ডিএসইর ওয়েব সাইটে নতুন দুই সূচকের পাশাপাশি পুরনো ডিজিইএন বা সাধারণ সূচকও দেখানো হচ্ছে।