শেষ প্রান্তিকে মুনাফা করেছে বস্ত্র খাতের ১৪ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪টি বস্ত্র কোম্পানি গত বছরের শেষ প্রান্তিকে লাভ করার কথা জানিয়েছে। আর একটি কোম্পানি বলেছে লোকসানের কথা।
এই ১৫ কোম্পানি ২০১২ এর অক্টোবর-ডিসেম্বর সময়ে মোট ৬ কোটি ৩ লাখ টাকা মুনাফা দেখিয়েছে। আগেরে বছর একই সময় তাদের সম্মিলিত লোকসান ছিল ৩১ কোটি ২৫ লাখ।
এর মধ্যে লোকসান দেখানো একমাত্র কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের পরিস্থিতিরও উন্নতি হয়েছে আগের বছরের তুলনায়।
তাদের আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তাদের লোকসান হয়েছে প্রায় ১৬ কোটি ৬৪ লাখ টাকা। তবে অর্থবছরের প্রথম প্রান্তিকে মুনাফা হওয়ায় ছয় মাসের হিসাবে তাদের মোট লোকসান দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ৬২ লাখ টাকা।
গত অর্থ বছরের প্রথম ছয় মাসে তাদের লোকসান ছিল ৫৫ কোটি ২৯ লাখ টাকা।
ঢাকা ডাইয়িং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড
সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে প্রায় ৬ কোটি ৫৫ লাখ লাখ টাকা মুনাফা দেখিয়েছে ঢাকা ডাইয়িং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) প্রায় ১০ কোটি ৪৪ লাখ টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। গত অর্থ বছরের এই সময় তাদের মুনাফা ছিল ৯ কোট ৪৮ লাখ টাকা।
সায়হাম টেক্সটাইল লিমিটেড
সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে প্রায় ৫ কোটি ১৮ লাখ টাকা মুনাফা দেখিয়েছে সায়হাম টেক্সটাইল লিমিটেড।
চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সায়হাম প্রায় ১১ কোটি ২৭ লাখ টাকা মুনাফা করেছে। গত অর্থ বছরের একই সময় তাদের মুনাফা ছিল ৪ কোট ১৩ লাখ টাকা।
জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটড
সর্বশেষ প্রান্তিকে প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা মুনাফা দেখিয়েছে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটি প্রায় ৫ কোটি ৯৮ লাখ টাকা মুনাফা করেছে। গত অর্থ বছরের এই সময় তাদের মুনাফা ছিল ৭ কোট ৬৭ লাখ টাকা।
তাল্লু স্পিনিং লিমিটেড
সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা মুনাফা দেখিয়েছে তাল্লু স্পিনিং লিমিটেড।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) প্রায় ৫ কোটি ৩১ লাখ টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। গত অর্থ বছরের এই সময় তাদের মুনাফা ছিল ২ কোট ৫৭ লাখ টাকা।
মিথুন নিটিং লিমিটেড
সর্বশেষ প্রান্তিকে প্রায় ১ কোটি ৫২ লাখ টাকা মুনাফা করেছে মিথুন নিটিং লিমিটেড।
এ কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। গত অর্থ বছরের এই সময় তাদের মুনাফা ছিল ২ কোট ৩৯ লাখ টাকা।
প্রাইম টেক্সটাইল লিমিটেড
সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে প্রায় ৯৫ লাখ টাকা মুনাফা দেখিয়েছে প্রাইম টেক্সটাইল লিমিটেড।
চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে এ কোম্পানির মুনাফা হয়েছে প্রায় ১ কোটি ৯১ লাখ টাকা। গত অর্থ বছরের এই সময় তাদের মুনাফা ছিল ৯৮ লাখ টাকা।
আল-হাজ টেক্সটাইল লিমিটেড
সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে প্রায় ৭৮ লাখ টাকা মুনাফা করেছে আল-হাজ টেক্সটাইল লিমিটেড।
তাদের অর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। গত অর্থ বছরের এই সময় তাদের লোকসান ছিল ৪৫ লাখ টাকা।
স্টাইল ক্র্যাফট লিমিটেড
সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে প্রায় ৫৮ লাখ টাকা মুনাফা দেখিয়েছে স্টাইল ক্র্যাফট লিমিটেড।
স্টাইল ক্র্যাফট লিমিটেডের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। গত অর্থ বছরের এই সময় তাদের মুনাফা ছিল ১ কোটি ২৯ লাখ টাকা।
এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড
অক্টোবর-ডিসেম্বর সময়ে প্রায় ৫০ লাখ টাকা মুনাফা দেখিয়েছে এপেক্স স্পিনিং অ্যন্ড নিটিং মিলস লিমিটেড। আর অর্থ বছরের প্রথম নয় মাসে তাদের মুনাফা হয়েছে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা।
গত অর্থ বছরের প্রথম ছয় মাসে তাদের মুনাফা ছিল ৯৫ লাখ টাকা।
আনলিমা ইয়ার্ন ডাইয়িং লিমিটেড
সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে প্রায় ৫০ লাখ টাকা মুনাফা দেখিয়েছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং লিমিটেড।
অর্থ বছরের প্রথম নয় মাসে (এপ্রিল-ডিসেম্বর) প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। গত অর্থ বছরের এই সময় তাদের মুনাফা ছিল ৮৫ লাখ টাকা।
অলটেক্স ইন্ডাসাট্রিজ লিমিটেড
সর্বশেষ প্রান্তিকে প্রায় ৪৯ লাখ টাকা মুনাফা করেছে অলটেক্স ইন্ডাসাট্রিজ লিমিটেড। ছয় মাসে তাদের মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ টাকা।
গত অর্থ বছরের এই সময়ে ৪ লাখ টাকা লোকসান দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
মেট্রো স্পিনিং লিমিটেড
সর্বশেষ প্রান্তিকে প্রায় ৪৯ লাখ টাকা মুনাফা দেখিয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) প্রায় ৫৭ লাখ টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। গত অর্থ বছরের এই সময় তাদের লোকসান ছিল ৭ কোটি ৪৪ লাখ টাকা।
দেশ গার্মেন্টস লিমিটেড
সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে প্রায় ৫ লাখ টাকা মুনাফা দেখিয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড।
অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) প্রায় ৫ লাখ টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। গত অর্থ বছরের এই সময় তাদের মুনাফা ছিল ৪ লাখ টাকা।
রহিম টেক্সটাইল লিমিটেড
অক্টোবর-ডিসেম্বর সময়ে প্রায় ৪ লাখ টাকা মুনাফা করেছে রহিম টেক্সটাইল লিমিটেড।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অর্থ বছরের প্রথম ছয় মাসে এ কোম্পানির মুনাফা দাঁড়িয়েছে প্রায় ১৭ লাখ টাকা। গত অর্থ বছরের এই সময় তাদের লোকসান ছিল ১ কোটি ১৬ লাখ টাকা।
