২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক ও লেনদেন দুটোই বেড়েছে ডিএসইতে

সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 05:37 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২৭ পয়েন্ট; লেনদেন হয়েছে ৩১৯ কোটি টাকার শেয়ার।

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরপরই  সূচক কিছুটা নেমে গেলেও এরপর উঠতে শুরু করে। লেনদেন শেষে বেলা আড়াইটায় ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৬৩ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৪৯৪ পয়েন্ট।

ডিএসইতে সারা দিনে ৩১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়, যার মধ্যে দাম বাড়ে ১৯৪টির, কমে ৫৩টির। আর ২৪টির দাম অপরিবর্তিত ছিল। 

বৃহস্পতিবার ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৩৬ পয়েন্ট হয়। হাতবদল হয় ২৯৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।  

গত ২৮ জানুয়ারি ডিএসইতে এ দুই নতুন সূচক চালু করা হয়। তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য নিয়ে করা ডিএসইএক্স সূচকে ভিত্তি ধরা হয়েছে ২ হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্ট। সোমবার সকালে এ সূচকে গণনা শুরু হয় ৪ হাজার ৫৫ পয়েন্ট থেকে।

আর ৩০টি কোম্পানির হিসাব নিয়ে চালু করা নতুন বাছাই সূচক ডিএস৩০ এর ভিত্তি ধরা হয়েছে ১০০০। গণনা শুরু হয় ১৪৬০ পয়েন্ট থেকে।

বাজারের প্রধান সূচক ডিএসইএক্স-এ মোট ১৯৯টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। ডিএসইর ওয়েব সাইটে নতুন দুই সূচকের পাশাপাশি পুরনো ডিজিইএন বা সাধারণ সূচকও দেখানো হচ্ছে।